প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | শিরদাঁড়া | রমা খাঁ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

রমা খাঁ

শিরদাঁড়া


শরতের বোনা নীলে মেঘের আনাগোনা 
ঘন হয়ে আসে অমার আঁধার 
ভাঙে না দমকা হাওয়ায়, আসে বৃষ্টির ডাক -
 
ভিতরে নিঝুম আকাশ 
রক্তের আলপনা আঁকা আমার ঘাটে,
দেখেনি কেউ, তবু ওপারে ছুঁড়েছি আবির 
কেউ রেঙেছে সুখে, কেউ দুহাতে ঢেকেছে চোখ 
সন্ধ্যার আগেই নামে সাঁঝ
দুঃখ আঁকে খ 
 
রাতের সাদাভাত কেড়ে নিচ্ছে কেউ 
রোদ্দুরে ভেজা পিঠে ছুড়ছে বরফ 
অসমাপ্ত কুসুম ঝরে যাচ্ছে বেদনার নৈঃশব্দে
 
রক্তাক্ত যীশু, তবু শিরদাঁড়া রেখেছে হাতে 
দেওয়াই যে তার কাজ!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)