প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, November 7, 2024

আতঙ্ক | সুদামকৃষ্ণ মন্ডল

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

সুদামকৃষ্ণ মন্ডল

আতঙ্ক


কখনও আতঙ্ক ঘুমোয়নি 
জেগে আছে ঘরের উঠোনে 
জীবন্ত চার পেয়ে হলে তবু জানান দিত
বিছানায় শুয়ে আছে যে নদী 
জোয়ার জলে যার দীপ্ত শরীর 
স্ফীত বুকে কাঁপুনি ওঠে অহরহ
মাথায় আশ্বস্তের হাত বুলোতে গিয়ে দেখি
মেয়ে তখনও ঘুমায়নি। তার মা বলল,
আমার আতঙ্কে ঘুম আসছে না!
রাত গভীর আঁধার পোহাবে কেমন করে?
কাজল ধোয়া অশ্রুতে
বন্যাবিধ্বস্ত একাকীত্বের মনভূমি
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)