প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

জ্ঞান | সুশান্ত সেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

জ্ঞান


বিশদ করে ভাবতে গেলে জ্ঞান নামক বস্তুটির থই পাওয়া যায় না। এক এক জন গুণী ব্যক্তি এক এক রকমের ব্যাখ্যা দিয়েছেন এটা জেনে বেশ উৎফুল্ল হয়ে ওঠা গেলো, আর মনের মতো নিজে নিজে একটা মতলবও ভেঁজে ফেললাম।
 
পেস্তা ভেজানো সরবতের মতো এক-একরকম জ্ঞান এক-একজন গিলে ফেলে ঘোড়ার ওপর জিন লাগিয়ে ছুটে চলেছে অবিরাম, দেখা যাচ্ছে,
আর রাস্তার দুধারে দাঁড়ানো জনগন হইহই করে হাততালি দিয়ে উঠছে।
 
কেউ আর মৌরুসিপাট্টা করে জ্ঞানকে কুলুঙ্গিতে
তুলে রাখতে পারছেনা দেখে, জ্ঞান এখন সর্বসাধারণের ঝুলিতে উপচে পড়তে থাকল, আর হাত-পা ভেঙে ক্রমশ ধাতুরূপ শব্দরূপের মতো পরিবর্তিত হতে থাকল।
 
জ্ঞান হয়ে পড়ল বিকৃত সামগ্রী।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)