প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

মনখারাপ | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

মনখারাপ


মনখারাপ করে কোনো লাভ নেই
ইয়ার, দোস্ত শান্তি খুঁজতে খুঁজতে
এ কোন শান্তিকল্যাণ? 

আমরা  কেউ বেঁচে নেই
রক্ত মাংসহীন শব, ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঘাটে
বোমা গুলি খুন, মনখারাপের কোনো জায়গা নেই

তুমি বাঁচলে বাপের নাম
এ তো পুরনো কথা সারভাইভ্যাল অফ দ্যা ফিটেস্ট
তুমি দাঁড়িয়ে আছ তবু নির্জন স্টেশনে
শান্তির পৃথিবী দেখবে বলে
সেই কবে থেকে একটা যৌথখামার
মানুষ মানুষের পিঠে হাত রেখে বলবে
চালাও পানসি বেলঘরিয়া...


No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)