প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

সোনালি ব্যথা | নাসির ওয়াদেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

নাসির ওয়াদেন

সোনালি ব্যথা


কেউ বসন্ত নিয়ে আসেনি, নিজেই এসেছে
পথে পথে মৌলিক বসন্তের দাগ

বাতাসের একটা ছোট্ট চুমু নিয়ে
শস্যক্ষেতে ফুল ঝরিয়েছিল রাঙাবৌদি
অবেলায় নদীর জলে সাঁতার কেটে

মৌমাছির সোনালি গুনগুন স্বর মাটির রসে
একটুকরো চাঁদের আলো বিছিয়ে দিল
একটু একটু করে বাড়ছে ব্যথার কবিতা
ঠোঁটে ভাললাগার দহন, আত্মঘাতী পরিযায়ী স্রোত

যে চলে গেছে না-যেতে চাওয়ার যন্ত্রণা নিয়ে
তাকে হত্যা করল আমার সুপুরুষ যুবক-মন
তাকে নিয়ে এত বিড়ম্বনা, কিছুতেই বুঝি-না
পুরনো স্মৃতি নিয়ে গানগুলো চারা বোনে

আমি অজগর যন্ত্রণাকে রোপন করে আছি
এক বনস্পতির আকাঙ্ক্ষায়
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)