প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

সহবাস | তৈমুর খান

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

তৈমুর খান

সহবাস


অসফলতাগুলি সিঁড়ি বেয়ে উঠে আসে
আমার দোতলায়, শ্রমের ঘরে
সহবাস বিছিয়ে রাখি সমূহ লেখায়
অবিশ্বাস এতদিনে বুঝে গেছে
আমি নই তার ক্রীতদাস
মাঝে মাঝে ভাল বন্ধু আসে
ভাল বন্ধুর নাম অন্ধকার
শতাব্দী শতাব্দী ধরে তার সঙ্গে আছি
যদিও আপেল বৃক্ষ নেই
গন্দম ক্ষেতের হাওয়া ডাকে
 
মূর্খ মোক্ষ কলরব করে
অথচ আজন্ম লিঙ্গ আমার পালক
দুর্দান্ত সহবাসে মৃত্যুর আগল ভেঙে দেয়
জন্মান্তর এসে খেলা করে ছাদে
বিষণ্ণ জন্তুর মতো তাদেরও কোনও প্রাগভাষ আছে

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)