প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

নারী পুরুষ | নাসির ওয়াদেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

নাসির ওয়াদেন

নারী পুরুষ


ইস্রাফিল শিঙগা ফুকেনি বলে আজও আছি
তুমি, আমি সকলেই এই ধরাতলে
জিবরিলের বার্তা এসেছে এখানে
হাতে পানির বালতি, মাথায় আগুনের আঁচ

রাম কাকভেজা ভোরে মাঠে নেমেছে
আদানকাদান মাটি, থলথলে ঘাস
আগুনের দ্যাশে বিষ্টি কোথায়? আধ-খরা
পৌষমাস আসার আগেই সব সর্বনাশ

নারী রমণে ব্যস্ত শুকনো রুটি, দলাইমলাই
পুরুষ পাশাপাশি হাতে হাত রাখে
তবুও দুশো টাকা এবছরের মজুরি,
ইস্রাফিলকে বলো, শিঙগায় জোরে ফুঃ দিতে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)