বাতায়ন/মাসিক/ছড়া/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে
কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | ছড়া
প্রবোধ
কুমার মৃধা
প্রৌঢ়
দম্পতি
প্রায়
শতাধিক মাথা খেয়ে
ঢেকুর তোলে ঠাকুরদা।
ঠাক্মা দিল পানের খিলি
মিশিয়ে তাতে জরদা।
এক খিলিতে
কাজ হল না
আরেক খিলি দরকার।
সেই দাবিতে ঠাকুরদাদা
করতে এল দরবার।
ঠাক্মা দিল
মুখ-ঝামটা
বলল বিষম রেগে।
এই বয়সে লোভ গেল না
ভাবনা পেটের লেগে।
মাছ-মাংস, ফল-মিষ্টি
যখন যাহা পায়।
যুবার মতো পাল্লা দিয়ে
কেবল খেয়ে যায়।
বৌমা তখন
করল নিষেধ
হাসল করে মজা।
গিলল তবু গাদা খানেক
মৌরলা মাছ ভাজা।
ঢেকুর তোলে ঠাকুরদা।
ঠাক্মা দিল পানের খিলি
মিশিয়ে তাতে জরদা।
আরেক খিলি দরকার।
সেই দাবিতে ঠাকুরদাদা
করতে এল দরবার।
বলল বিষম রেগে।
এই বয়সে লোভ গেল না
ভাবনা পেটের লেগে।
যখন যাহা পায়।
যুবার মতো পাল্লা দিয়ে
কেবল খেয়ে যায়।
হাসল করে মজা।
গিলল তবু গাদা খানেক
মৌরলা মাছ ভাজা।

No comments:
Post a Comment