প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

কবিতাগুচ্ছ | চৈতালী চট্টোপাধ্যায় | লিঙ্গ রাজনীতি

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

কবিতাগুচ্ছ | চৈতালী চট্টোপাধ্যায় | লিঙ্গ রাজনীতি

চৈতালী চট্টোপাধ্যায়

লিঙ্গ রাজনীতি


মন জড়ো করব কি, লিখব কী,
চারদিকে ছড়িয়ে ছত্রখান হয়ে আছি‌।
অক্ষরের ওপর শুয়ে পড়ল কালশিটে-পরা স্তন।
শিউলিফুল দেখব, তো চোখ ঢেকে দিল রক্তাক্ত যোনি।
পাশ থেকে বেড়াল দুধ খেতে খেতে বলছে, এর মধ্যে রাজনীতি এনো না বাছা...
জট ছাড়াতে ছাড়াতে বেলা গেল। আজ যদি
রাজনীতিবিহীন, মোমবাতি নিয়ে পথে নামি,
পঞ্চভূতে বিলীন হয়ে যাব যে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)