প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, November 8, 2024

রাজনৈতিক | তৈমুর খান

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

তৈমুর খান

রাজনৈতিক


মানুষও মানুষের মাংস খায়?
রাজনৈতিক কসাইখানায়
রোজই ওরা মাংস কিনতে যায়
ওদের চোখ খুব আলো আলো মনে হয়
ওদের হৃদয় ছুরির মতো
প্রতিহিংসা দাউ দাউ জ্বলে
 
আমরা সব ঘরকন্না ফেলে ছুটে আসি
আমরা ওদের মালা পরাই
তালি মেরে মেরে, তালি মেরে মেরে
আমাদের তালি মারা হাত
 
দিনের শেষেও বুঝি না কেমন দিন
পবনেও ওড়ে কত ছাই
রোদ্দুরেও রক্ত লেগে যায়
রক্ত লাগা ভবিষ্যৎও পাই
 
বাজনা বাজে, কার বসন্ত?
অন্ধকারে হাতড়াই সেই হাত
রাত্রি রঙের ভ্রান্ত কোকিল ডাকে
রাষ্ট্র শুধু ধর্মে তেলেশমাত!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)