প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

মন | সুশান্ত সেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

মন


মানুষের মন নিয়ে যত মুশকিল, সে যে কখন কী করবে কী ভাববে কিছুই আগে থেকে জানা যায় না।
কী বিচিত্র এই মন, এক সঙ্গে সে প্রবাহিত আবার স্থবির, এই সে ভেসে চলেছে আগ্নেয়গিরির জ্বালামুখের ওপর দিয়ে, পর মুহূর্তেই কোন দ্রুততায় সে মরু প্রান্তরে বা সামুদ্রিক বেলাভূমিতে পৌঁছে যায় অথবা ঘরের কোণে চুপটি করে বসে থাকে, কেউ জানতে পারে না
অজস্র খেলার ভেতর কোন খেলাটি সে খেলবে, কিছুতেই আর নিরূপিত হয় না।
তাই অস্থির অস্থির লাগে, মনের গোপনে লালিত ভাবনারা প্রকাশিত না হওয়ার বেদনা নিয়ে জলচৌকি ভাঙা সময়টাকে নিয়ে বসে থাকি
 
দিন শেষের বাদ্যি বাজতে থাকে
 

1 comment:

  1. ভালো লাগলো দারুন! মন নিয়ে বড়ো সমস্যা।সকাল পর্যন্ত বেশ ভালো ছিল। যাকে বলে খুশি তে ডকমগ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা হবো হবো মন আমার বিছনা নিল বিনা কারনে। মনের একটা অফিস দরকার যে সারাদিন এল খবর আগাম দেবে।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)