প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

আমার দেশ | নাসির ওয়াদেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

নাসির ওয়াদেন

আমার দেশ


আমার একটি দেশ ছিল
সেও ভালই বেশ ছিল
ভালবাসার দিল ছিল 
মানুষ মানুষের মিল ছিল

আমার একটা ঘর আছে
যেমন আপন, তেমনই পর আছে
মিলেমিশে থাকা সুখ আছে
কথা বলাবলিতে মুখ আছে

দেশটা ভেঙে ভাগ হলো
আমার বড্ড রাগ হলো
ছড়িয়ে ছিটিয়ে সরে গেলো
ভেঙেটেঙে মন মরে গেলো

জমাটি ভেঙে ফাঁক করে
জাতিতে জাতিতে গাঁক করে
লাঠালাঠিতে মাথা ভাগ করে
দু'পাশে দুজনে বসি রাগ করে

মাথা কুটে মরি এক্ষণে
দাঙ্গা ফ্যাসাদ কী অলুক্ষণে
হাতে হাত বেঁধে নিই শপথ
মত বিভিন্ন, তবুও এক, অভিন্ন পথ
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)