বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
মহাশয়
আপনি আসুন মহাশয়
এই শীতের সকালে
হাত ধরুন, চলুন একটু হাত ধরে এগিয়ে যাই
শীত-সকালের ওম ফুরিয়ে
যাবার আগে।
কে কে সম্পত্তি গুছিয়ে
নিচ্ছে
কে কিছু পাচ্ছে না
তা দেখার কী দরকার!
সম্পত্তি তো থাকবে না দুটো বা তিনটে
সকাল
পেরোবার পর।
তখন ট্রেন ধরে যেতে হবে
ঠিকানায়, ভিড়ে চাপাচাপি করতে করতে।
ওরা কারো কথা শোনেনি
কারো কথা শুনবে না।
ওদের কথাও ভাবতে হবে না।
চলুন আমরা হাত ধরাধরি করে
বিষ্ণুপুরের পোড়ামাটির মূর্তিগুলো
দেখে আসি।
গাড়ি দরজায় দাঁড়িয়ে আছে।
এই শীতের সকালে
হাত ধরুন, চলুন একটু হাত ধরে এগিয়ে যাই
কে কিছু পাচ্ছে না
তা দেখার কী দরকার!
ঠিকানায়, ভিড়ে চাপাচাপি করতে করতে।
কারো কথা শুনবে না।
ওদের কথাও ভাবতে হবে না।
চলুন আমরা হাত ধরাধরি করে
বিষ্ণুপুরের পোড়ামাটির মূর্তিগুলো
দেখে আসি।

No comments:
Post a Comment