প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

পিছিয়ে পড়তে হয় | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

পিছিয়ে পড়তে হয়


লুকোছাপা করতে নেই, অত কাছে আসতে নেই
সরে যেতে হয়
সরে সরে যেতে যেতে যতক্ষণ না
দেওয়ালে ধাক্কা মারে হৃদয়
ততক্ষণ মুহূর্ত বা ঘন্টা কিচ্ছুটি নয়,

সে শুধু দিনের অবসান
চূড়ান্ত সমতায় পৌঁছবার ইচ্ছে জাগাতে নেই
আগুনকে জল কিংবা জলকে আগুনের
কাছে যেতে দিতে নেই
তাপ-অনুতাপের মধ্যে পিছোতে পিছোতে
যতক্ষণ না মরিয়ার মতো ঝাঁপ দেয়া ঢেউ
ঠিক ততক্ষণ দম চেপে রেখে দিতে হয়...

তারপর অনন্তক্লান্তি পুনরায় পরিকল্পনায়
ভরসা রাখতে হয়, জীবনে এসব খুচরো বাদ্যি
বাজাতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয় বাঁচলে

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)