প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

তুফান মেল | সুশান্ত সেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

তুফান মেল


এক সময় তুফান মেল খুব জোরে ছুটত
আমাদের তাই মনে হত
তারপর গতিতে গতিতে ছয়লাপ করে
আরো অনেক ট্রেন
জাপানি প্রযুক্তিতে বুলেট চালাতে গিয়ে
নতুন দিশার কথা বলা হল
 
সেই নতুন দিশার কথা শুনতে শুনতে
এখন নিশিকান্ত, হারান আর দিবাকর
ছিন্নবিচ্ছিন্ন হয়ে মর্গে শুয়ে আছে, 
ছেলেবেলার বাতাবি লেবুর গন্ধে মিশে
শুষে নিচ্ছে জৈষ্ঠ্য মাসের আলো
 
জেনেছে তদন্ত কমিশন বসে গেছে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)