বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
শিশির আজম
এ তল্লাটে আমি ছাড়া কোনো বেজন্মা নেই
বিশ্বাস করুন ঐ পুলিশ অফিসারটার নাক ফাটানোর কোন ইচ্ছেই
আমার ছিল না
আমি কোনদিন মারপিট করিনি কবিতা লিখিনি
হ্যাঁ সভ্যজীবন যাপন করতে হলে অন্তত ডেইলি পেপার পড়া উচিৎ

প্রতি বছর নির্দিষ্ট সময়ে শহীদবেদিতে ফুল দেওয়া উচিৎ
যোনিদেশের কেশ নির্মূল করতে স্ত্রীর জন্য কেনা উচিৎ সর্বোচ্চ মানের
বিশেষ ধরনের মেডিসিন ওয়েল
তা আমি নিজেকে সভ্য দাবি করিনে
নিয়মিত নখ কাটিনে বেশ্যার স্তন আমার কাছে নারীরই স্তন
দাঁড়িয়ে পেচ্ছাব করি
যাতে গুরুজনদের সদাশুভ্র মুখমণ্ডল অব্দি ওটা পৌঁছে
ওনারা তো তিয়াত্তর বছর আগেই বলে দিয়েছেন
আমি বেয়াদব আর জাহান্নামের প্রতি অকুন্ঠ পক্ষপাত
সেই আমি খুবই অখুশি খুবই বিরক্ত ওনাদের ওপর
কেবল বেয়াদব বলাটা মাতাল বলাটা আমার প্রতি অবমূল্যায়ন
আমি কি মার্কস পড়িনি ডারউইনের প্রতিহিংসা কি আমি পুষে রাখিনি
গুয়ের ওপর মাছিদের সঙ্গে সারা দুপুর
কী মিটিং হলো এ-ব্যাপারে ওনাদের তো কিছু বলাই হয়নি

No comments:
Post a Comment