প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

অপয়া | জয়দ্রথ সরকার


বাতায়ন/মাসিক/গল্পাণু/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | গল্পাণু

জয়দ্রথ সরকার

অপয়া


"প্রবল বন্যা হবেআপনারা লোকালয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেবেন— জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে— যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারেন!"


হারানের মা একটু চুপ করো তো, শুধুই গলা ফাটানো আওয়াজ— কাজের বেলা অষ্টরম্ভা
- হ্যাঁ, আমি মূল্যহীন! আমি তোমার সংসারে ছিলাম বলে— এ জন্মে উদ্ধার হলে, না হলে নরকেও স্থান হতো না। প্রবল বন্যার জলে যেমন খড়কুটো সহ সব স্থাবর-অস্থাবর ভেসে যায়, তুমিও যেতে হয়তো।
 
শোনো-শোনো মাইকে অ্যানাউন্স করছেআজকে রাত্রিতে ফরাক্কার গেট খুলে দেওয়া হবে, তাই এই অঞ্চলে প্রবল বন্যা হবে; আপনারা লোকালয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেবেন— জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে— যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারেন!
 
সত্যি তুমি কী অপয়া। তুমি যেই মুখ দিয়ে উচ্চারণ করলে আর তার প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে উন্মোচিত হলো। এখন কী যে করব, বুঝে উঠতে পারছি না। আর কয়েক ঘন্টার ব্যবধান। তারপরই সব ওলট-পালট। জানি না ঈশ্বর কোথায় ভাসিয়ে নিয়ে কোন্ কানা গলির ভেতর ফেলবে, তারপর পচন!
 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)