প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, December 13, 2024

অপরাহ্নের আকুতি... | রতনলাল আচার্য্য

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

রতনলাল আচার্য্য

অপরাহ্নের আকুতি...


চোখের জলে ভিজিয়ে দিও-না
রত্নাকর থেকে বাল্মিকী হওয়ার
সুদীর্ঘ বন্ধুর পথ!
একটা আস্ত জীবনে অনেকবার
দুষ্টগ্রহের আঁচড়ে প্রশ্নবিদ্ধ
হয়েছিল বেঁচে থাকার অবলম্বন।
কর্কটক্রান্তি রেখা পেরিয়ে এলেও
সূর্যগ্রহণের দুষ্টক্ষতের দাগ
রয়ে গেছে এখনও
রাতের আকাশ জুড়ে।
প্রাণপণ চেষ্টার পরেও
অনেক ক্ষত সারিয়ে তুলবার
উপকরণ মেলে না
দিনান্তের সূর্যের কাছে।
কী হবে আর...
ধূসর আকাশে আশার ফানুস উড়িয়ে?
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)