প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, December 12, 2024

সমুদ্র | সুশান্ত সেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

সমুদ্র


চলে যাই সমুদ্রের কাছে অবিরাম,
দেখি নীল চোখে সাগরের ঢেউ, সাদা ফেনা, উন্মুক্ত দিগন্ত জুড়ে উথালপাতাল সারাদিন সারারাত, ঘুরে মরে সামুদ্রিক বক মাথার ওপরে
 
এখানে রয়েছে শান্তি, এখানে রয়েছে দূর আহ্বানের ডাক, নীল নীল তোমার দুচোখে মিশে গেছে সমুদ্রের নীল, স্নান করে প্রতিদিন সেই সমুদ্রের জলে ফেলে দাও তোমার কুসুম সদ্যস্নাত অলক রাঙিয়ে
 
সেই রূপ দেখি আমি অধীর বালক হয়ে ভরে নিই দুই হাতে তোমার হৃদয়, মিলেমিশে একাকার হয়ে যাই দুজনেই দুজনের বুকে নীলকান্ত মণি হয়ে জ্বলে উঠি পরম আদরে
 
সমুদ্রকে কাছে টানি, সমুদ্রের সাথে প্রেম হয় বালিয়াড়ি ভেঙে ভেঙে ঝাউ গাছ ধরে অন্ধকারে
গ্রীবা নাড়ি
 
সমুদ্র আমার কাছে থেকে যাও তুমি প্রতিদিন

 

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)