প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, December 11, 2024

স্রোত | অর্ণব সামন্ত

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

অর্ণব সামন্ত

স্রোত


স্রোত অনেককে ছোঁয় না শুধু দূর থেকে চলে যায় 
ভিতরের স্বচ্ছ স্রোত না থাকলে 
বাইরের স্রোতও দ্যাখা যায় না 
এই তো সেদিন দেখি একটা স্রোত অভিমানে ফেটে পড়ছে 
আরেকটা তার কোনো খেয়ালই নেই 
উপরে উপরে তার বরফ জমে যাচ্ছে 
আবার ঘূর্ণিস্রোতের বিপাকে পড়লে ত্রাহি ত্রাহি 
কিছু স্রোত দূর থেকে দ্যাখে মুগ্ধ মোহিত হয়ে 
মগ্ন হয়ে লিখতে থাকে স্বগতোক্তির শব্দগুলি 
কিছু কিছু আবার অহংকারী হয়ে মাটিতে পা না ফেলে
উড়ে উড়ে যায় হাওয়ার মতন 
হৃদয়ের ফল্গুস্রোত যে স্রোতে মেশে 
সেই স্রোতের কোনো তুলনা হয় না  
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)