মোহন
রায়হান সংখ্যা |
কবিতা
আশীষ কুমার বিশ্বাস
একটা কবিতা
একটা কবিতা
তাঁর ভাল লাগা, মন্দ লাগা।
তারপর প্রিন্টিং প্রেস
অচেনা প্রচ্ছদ
তাঁর জন্ম, লিট্ল ম্যাগজিন।
একটা যুদ্ধ জয়
প্রকাশিত কবিতা
বার বার তাঁর ওপর চোখ বোলানো।
মনে কবি হওয়ার শখ জাগে
রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুল, সুকান্ত
মনের গভীরে সুপ্ত বাসনা।
আবার কলম-কাগজ,
নির্জনে
চিন্তাভাবনার গোড়ায় শিকড় গজানো।
অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে
নতুন লাইন।
আরো একটা কবিতার জন্ম।
ঠিক এইভাবেই - আরো একটা
কিংবা অন্যভাবে
আরো একটা।
তাঁর ভাল লাগা, মন্দ লাগা।
তারপর প্রিন্টিং প্রেস
অচেনা প্রচ্ছদ
তাঁর জন্ম, লিট্ল ম্যাগজিন।
একটা যুদ্ধ জয়
প্রকাশিত কবিতা
বার বার তাঁর ওপর চোখ বোলানো।
মনে কবি হওয়ার শখ জাগে
রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুল, সুকান্ত
মনের গভীরে সুপ্ত বাসনা।
আবার কলম-কাগজ,
অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে
নতুন লাইন।
আরো একটা কবিতার জন্ম।
ঠিক এইভাবেই - আরো একটা
কিংবা অন্যভাবে
আরো একটা।

অপূর্ব সুন্দর। একবারে সত্যি। একটি লেখা অনেক সহজ। সেখানে কোন শত্রু নেই। আমি আর আমার কাগজ কলম। কিন্তু তারপর লড়াই। লেখাগুলো যতক্ষণ না বিউটি পার্লার থেকে বেড়িয়ে আসতে পাড়ছে। সমাপ্ত সমালোচনা।
ReplyDelete