প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, December 12, 2024

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | আমার মা

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | আমার মা

মোহন রায়হান

আমার মা


আমার মা ছিলেন চাঁদের কণার মতন রূপসী
যে কারো নজর কাড়ার মতন আকর্ষণীয়।
 
পঞ্চাশ বছর আগে আমি যখন কিছুটা বুঝমান
মা তখন যৌবনবতী কী সুন্দর মাথার ওপরে মৃদু ঘোমটায়
নিজেকে শালীন করে রাখতেন ঘরে বা বাইরে!
মা ছিলেন আশেপাশে দশ গ্রামের সবচে’ কুলীন রমণী
কিন্তু আমি কখনোই মাকে বোরকা হিজাব পরতে দেখিনি।
 
মা আমার এখন সত্তরোর্ধ্ব শীর্ণকায়া
গুটিসুটি চামড়ায় বয়সের জীর্ণজরা
ছানিকাটা চোখ দ্যুতিহীন ঠোঁট চিরে উঁকি দেয় দাঁত
বুকে জড়িয়ে ধরলে হাড়গোড় ছাড়া আর কিছুই পাই না টের
কান্নায় ঝাপসা হয়ে আসে চোখ হু হু করে ওঠে বুক
মা, মা-গো গর্ভধারিণী কত দুঃখ কষ্ট আঘাত না দিয়েছি!
 
সময়ের চাকায় নিপিষ্ট মলিন আমার মা
এখন বোরকা হিজাব ছাড়া যান না বাইরে
এমন কী নিকটজনের সামনেও টেনেটুনে
ঢেকে রাখেন নিজেকে!
 
আমি বলি—মা, এ বয়সে কে তোমাকে নজর দেবে
কেনো এত রাখ-ঢাক তোমার সবার কাছে?
মা হাসে— বাবা রে, সময় পাল্টে গেছে দেখো না
কত কম বয়েসী মেয়েরাও এখন কতটা পর্দানশীন।
 
আমি অবাক হয়ে ভাবি মা আমার কত আধুনিক
সময়ের সাথে পা মিলিয়ে চলে
সত্যি সময় বদলে গেছে, ত্রিশ বছর আগেও স্কুল কলেজ
বিশ্ববিদ্যালয় পথে ঘাটে এত বোরকা হিজাবের
ছড়াছড়ি ছিল না, দুরন্ত তারুণ্য তেজ মেধা আর
মননের ঝলকানি ধর্মের খোলসে আজ ঢেকে যায়
 
ভাবি, কীভাবে অসাম্প্রদায়িক মুক্তিযোদ্ধার- মাকেও
গ্রাস করে ধর্ম ব্যবসায়ীরা কী সুকৌশলে
বেড়ে ওঠার সূতিকাগার ঘর আর বিদ্যাপীঠের
চোখ কান নাক কেশ ঢেকে দিচ্ছে অমাবস্যার
নিকষ অন্ধকারে!
 

1 comment:

  1. অসাধারণ একটি লেখা। ধরা পড়ল সমাজের পরিবর্তন।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)