প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, December 13, 2024

আকস্মিক ঢেউ | মনোজ চ‍্যাটার্জী

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

মনোজ চ‍্যাটার্জী

আকস্মিক ঢেউ


একটা ঢেউ এসেছিল হারিয়ে যাওয়ার পর
বয়সন্ধিকাল ছিল বলে
নজরবন্দী শৈশবের চাপা দীর্ঘশ্বাস
শহর ছাড়িয়ে সমুদ্রে নাড়া দেয়
জায়গান্টিজমের মতো বড় হয় একটা ঢেউ
বালুচর মেরিন ড্রাইভ অট্টালিকা পার হয়ে
নত হয় এক ছাউনির কাছে, যেখানে
আগুনে পোড়ে রুটি আর মানুষের হাত
কলম তুমি কোথায়
মিছে ধরা দাও মসৃণ হাতে
যে হাত পোড়ে না, ঘামে না
শুধু আঁকিবুকি কাটে আর নিষ্পাপ হয়ে থাকে
 

4 comments:

  1. Replies
    1. অসংখ্য ধন্যবাদ

      Delete
  2. দারুণ
    পরাণ মাঝি

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ আপনাকে

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)