প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, December 13, 2024

রাতভাষা | নজর উল ইসলাম

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

নজর উল ইসলাম

রাতভাষা


আমিও বুঝিনি ঘন সন্ধ্যার নিমজ্জন রাতভাষা
কেঁদে উঠি মাঝরাতে নিরুপায় সঙ্গম ছাড়া
দুঃখ তো গায়ে মাখা ষড়যন্ত্র, তাই চুপিচুপি
ফাঁকফোকর গলে মৃগনাভি ছন্দে সেজে উঠি
গল্প বুনি মনে মনে আত্মহনন প্রগাঢ় হয় 
নিঃশব্দ অবুঝ সাঁতারে দাঁতভাঙা জবাব আসে
সে ভাষান্তর মেখে নিই মনকথায়, উপমা-আচরণ
একাকী আশ্রমিক বিনয় ভাঙি, গড়ন-পটনে 
প্রতীক মনে করে সাজিয়ে তুলি সুবাস-মোহ
কবে নবজন্ম ফিরবে— সাফল্যের মেঘ দেখব
আমি মুক্তিকামীর গান মনবন্দি অনন্তে ওড়াব
ভিজে শ্যাওলা নদীর বুকে বয়ে যাবে উপেক্ষার
পরিশেষে নেমে যাই ধূসরে ডায়েরির পাতায়...
 

1 comment:

  1. দুর্দান্ত
    পরাণ মাঝি

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)