মোহন
রায়হান সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
উদ্বাস্তু
শহরে শুরু
হল বিমান হানা
দেশপ্রেমের দাবিতে
মাঝে মাঝে মিসাইল আছড়ে পড়ল
ধ্বংস হতে থাকল বাড়ি স্কুল সরাইখানা আর সেনা গুমটি,
আমরা ভয়
পেলাম।
আমরা পদানত'রা কী করব!
আমরা ক্ষমতায় নেই, নেই সেনাবাহিনীতে
আবার ধর্ম নিয়ে টানাটানিতে আমরা দাবার ঘুঁটি।
তাই প্রাণ বাঁচাতে এদিক সেদিক
এদিক-ওদিক করতে করতে কখন দেশের সীমানা পেরিয়ে বেসামাল,
সেখানেও
তাড়া খেতে খেতে এদিক সেদিক,
সে এক
বেখাপ্পা জীবন।
তারই ভেতর ছিটকে গিয়ে এক প্রজন্ম যখন আকাশে হাউই ছুটিয়ে দিলো
তখন নানান লোক বলতে থাকল -
লোকটা করিৎকর্মা,
নিজের
চেষ্টায় কী না হয়ে ওঠা যায়।
প্রাণ বাঁচাতে বাঁচাতে প্রাণ গড়ে তোলাই জীবন।
দেশপ্রেমের দাবিতে
মাঝে মাঝে মিসাইল আছড়ে পড়ল
ধ্বংস হতে থাকল বাড়ি স্কুল সরাইখানা আর সেনা গুমটি,
আমরা পদানত'রা কী করব!
আমরা ক্ষমতায় নেই, নেই সেনাবাহিনীতে
আবার ধর্ম নিয়ে টানাটানিতে আমরা দাবার ঘুঁটি।
তাই প্রাণ বাঁচাতে এদিক সেদিক
এদিক-ওদিক করতে করতে কখন দেশের সীমানা পেরিয়ে বেসামাল,
তারই ভেতর ছিটকে গিয়ে এক প্রজন্ম যখন আকাশে হাউই ছুটিয়ে দিলো
তখন নানান লোক বলতে থাকল -
লোকটা করিৎকর্মা,
প্রাণ বাঁচাতে বাঁচাতে প্রাণ গড়ে তোলাই জীবন।

অসাধারণ
ReplyDeleteপরাণ মাঝি