প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, December 13, 2024

উদ্বাস্তু | সুশান্ত সেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

উদ্বাস্তু


শহরে শুরু হল বিমান হানা
দেশপ্রেমের দাবিতে
মাঝে মাঝে মিসাইল আছড়ে পড়ল
ধ্বংস হতে থাকল বাড়ি স্কুল সরাইখানা আর সেনা গুমটি,
আমরা ভয় পেলাম
 
আমরা পদানত'রা কী করব!
 
আমরা ক্ষমতায় নেই, নেই সেনাবাহিনীতে
আবার ধর্ম নিয়ে টানাটানিতে আমরা দাবার ঘুঁটি
 
তাই প্রাণ বাঁচাতে এদিক সেদিক 
এদিক-ওদিক করতে করতে কখন দেশের সীমানা পেরিয়ে বেসামাল,
সেখানেও তাড়া খেতে খেতে এদিক সেদিক,
সে এক বেখাপ্পা জীবন
 
তারই ভেতর ছিটকে গিয়ে এক প্রজন্ম যখন আকাশে হাউই ছুটিয়ে দিলো
তখন নানান লোক বলতে থাকল -
লোকটা করিৎকর্মা,
নিজের চেষ্টায় কী না হয়ে ওঠা যায়
 
প্রাণ বাঁচাতে বাঁচাতে প্রাণ গড়ে তোলাই জীবন
 

1 comment:

  1. অসাধারণ
    পরাণ মাঝি

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)