প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, December 12, 2024

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | তুমি চলে গেছো তাই

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | তুমি চলে গেছো তাই

মোহন রায়হান

তুমি চলে গেছো তাই


তুমি চলে গেছো
সোল্লাসে তাই
তুড়ি মেরে বলে উঠি
                প্রেম জিন্দাবাদ
                দীর্ঘজীবী হোক ভালবাসা
 
তুমি চলে না গেলে
                 চালের বস্তায়
                 ডানোর কৌটায়
বন্দি হতো প্রেম
            কসাইয়ের দোকানে
ঝুলে থাকতো ভালবাসা।
 
তুমি চলে না গেলে পেঁয়াজ মরিচ
                    রসুনের মতো
পাটায় পিষে যেতো প্রেম
            আলুভর্তা
            হতো ভালবাসা।
 
তুমি চলে না গেলে
        বিছানা-বালিশ
        চাদরে-ওয়্যারে
কুঁচকে যেতো প্রেম
        বাচ্চার ভেজা বিছানা
        সর্দি-কাশি-বমি
মাখামাখি হতো ভালবাসা।
 
                তুমি চলে গেছো।
                তাই
                বেঁচে গেছে প্রেম।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)