প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, December 12, 2024

গহিন মন | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

গহিন মন


আমার নির্জনতা প্রিয় গহিন মন, 
যাকে নিয়ে আমি আলাদা করে কোনো দিন ভাবিনি, আজ সে সাবালক
অর্জুন বৃক্ষের মতো বড় হয়ে উঠেছে—
 
সে চাইছে কোনো মনোরম সঙ্গ, 
ফ্রয়েড বা হেগেলকে দূরে সরিয়ে
সে এখন গীতবিতান আঁকড়ে বড় কোমলতায়
নিজেকে পল্লবিত করার জন্য উন্মুখ
শুভ্র কবিতার মতো কোনো প্রতিবেশিনী
বা সদ্যস্নাত মাধবীলতার মতো কোনো
তুলনাহীনার সঙ্গে সে ফাল্গুনের এই প্রান্তদুপুরকে বিকেলের দিকে নিয়ে যেতে চাইছে—
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)