প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, January 21, 2025

কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | রাত্রিবাস

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | রাত্রিবাস
কবি রত্নেশ্বর হাজরা

রাত্রিবাস


ধরেছি রাত্রির মুখ দু'হাতের মাঝখানে - তারপর 
অধরে তুলেছি—
রাত্রি জানে এ-পীড়নে ব্যথা নেই অন্য কিছু
মায়া ও মমতা লেগে আছে
মানুষের গন্ধ আছে— মুখের নিঃসৃত লালা আছে
নিশ্বাসে রয়েছে গন্ধ ফুসফুসের
রক্তেরও রহস্য লেগে আছে—
 
এখন রাত্রির দেহে প্রতিধ্বনি নড়ে যায় যে রকম 
শব্দ নড়ে শঙ্খের ভিতর
যেরকম মুক্তো নড়ে ঝিনুকের গর্ভে ও অস্তিত্বে 
সামান্য হাওয়ায় নড়ে তিলফুল যেরকম
গাছের গর্তের মধ্যে পাখিদের ডিম ফেটে অন্ধকার নড়ে। 
দু'হাতে ধরেছি কিছু সেরকম নড়াচড়া তারপর  
ধরেছি অস্তিত্বময় অন্ধকার কিছু 
তুলেছি ঠোঁটের কাছে ইচ্ছা ও অনিচ্ছা তার
মাংস আর স্নায়ুদের নির্জন দাহিকা –
পোড়ে না শরীর— শুধু জ্বলে যায় এ-দহনে...
একটা চৈতন্য থেকে অরেক চৈতন্যে যায় ঘ্রাণ 
এবং নড়ে না অগ্নি সেই চলাচল থেকে
রাত্রি কি বোঝে না কিছু! বোঝে 
এ-পীড়নে ব্যথা নেই
মায়া আছে     তাপ আছে
রক্তেরও রহস্য লেগে আছে—
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)