প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, January 22, 2025

প্রেম ও অন্যান্য | সুশান্ত সেন

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতাণু/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতাণু

সুশান্ত সেন

প্রেম ও অন্যান্য

প্রেম


বেদীমূলে অর্ঘ্য দেবার পর অর্ক যখন মুখ তুলে তাকাল
তখন যুগপৎ সূর্যের আলো ও সরষে খেতের ফুল
উত্তর আকাশে খুঁজে চলেছে অনামিকাকে
 
এ কি উদ্ভান্ত প্রেম?
 
নারী
 
নারীটি কখন এসেছিল!
নারীটি ফিরে তো আসবেই
বাতাস বলিয়াছিল
এ সেই এ সেই
 
নারীটি কখন এসেছিল?
নারীরা ফিরে আসবেই
কুহক জাগিয়াছিল 
সে নেই সে নেই
 
ছাগল
 
একটা ছাগল মনের ভেতর লাফিয়ে চলে
একটা ছাগল মনের মধ্যে হিমশিম খায় 
ব্যা ব্যা করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়
সন্ধান সে পায়নি সে পায় না
একটা ছাগল মনের ভেতর লাফিয়ে চলে
 
সকাল সন্ধ্যা
 
সকালটা আমার ও তোমার
সন্ধ্যা নয়
সন্ধ্যার কাছে নেই যে হৃদয়
 
পথে শেষ পথ পরিচয়
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)