প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, January 22, 2025

রাসলীলা | সমর আচার্য্য

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

সমর আচার্য্য

রাসলীলা


কার্তিক মাসের পূর্ণি তিথি
আলোয় আলোয় ভরা
রাই ও কানুর মধুর মিলন
রসে মনোহরা
 
বৃন্দাবনের নীপবনে
দুহু দোঁহায় চেয়ে
রাসলীলাটি করে  তারা 
খুশিতে নেচে গেয়ে
 
দোলনায় বসে মন হরষে 
হাতে হাতটি ধরে 
দুলে দুলে দোল খায় তারা 
খুশিতে মন ভরে
 
এমন মজার প্রেমের তিথি 
আর আছে কোন্‌ দেশে
বাহুডোরে বেঁধে প্রেমটি 
করছে ভালবেসে?
 
সেই যে কবে দ্বাপর কালে 
রাই আর নন্দলালা
প্রেমকে অমর করে গেছেন 
ভুলিয়ে প্রেমজ্বালা
 
চলছে আজও ঘরে ঘরে 
রাসের লীলা খেলা 
চলবে তাহা যুগে যুগে 
যতই ফুরাক বেলা
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)