বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতাগুচ্ছ
কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | ঘরের অস্তিত্ব
কবি
রত্নেশ্বর হাজরা
ঘরের অস্তিত্ব
হঠাৎ ঘুরতেই
দেখি—ঘ ঢুকছে ঘরে
খুঁজছে আমাকে – আমি আছি
উঠোনের অন্য পাশে ছায়ার ভিতর
দাঁড়িয়ে দেখছি হাওয়া এলোমেলো করে
ঘ-এর শরীর একটু দূরে
সে এসেছে একা— খুঁজছে ঘর। আমি
দাঁড়িয়ে দেখলাম তাকে –ঘ
ফিরে যাচ্ছে ঘুরে—
ঘ ফিরে
গেলেই আমি ঢুকে পড়ি— খুঁজি
ঘরের অস্তিত্ব – ঘর—নেই –
চারদিকে ছড়িয়ে তার বিরক্তি ও ঘৃণা
প্রতিজ্ঞার চিঠিপত্র
অঙ্গুরীয়
বিবর্ণ উত্তাপ—
সে গেল কোথায়!
ঘরের সন্ধানে ঘোরে ঘ—চেয়েছিল
কিছু পুণ্য – কিছু যৌথ পাপও—
খুঁজছে আমাকে – আমি আছি
উঠোনের অন্য পাশে ছায়ার ভিতর
দাঁড়িয়ে দেখছি হাওয়া এলোমেলো করে
ঘ-এর শরীর একটু দূরে
সে এসেছে একা— খুঁজছে ঘর। আমি
দাঁড়িয়ে দেখলাম তাকে –ঘ
ফিরে যাচ্ছে ঘুরে—
ঘরের অস্তিত্ব – ঘর—নেই –
চারদিকে ছড়িয়ে তার বিরক্তি ও ঘৃণা
প্রতিজ্ঞার চিঠিপত্র
অঙ্গুরীয়
বিবর্ণ উত্তাপ—
সে গেল কোথায়!
ঘরের সন্ধানে ঘোরে ঘ—চেয়েছিল
কিছু পুণ্য – কিছু যৌথ পাপও—

No comments:
Post a Comment