প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Wednesday, January 22, 2025

কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | সে এরকমই

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | সে এরকমই

কবি রত্নেশ্বর হাজরা

সে এরকমই


মৃত্যুর নিজস্ব কোনো ঘর নেই বাড়ি নেই—
জয়বায়ু নেই
যে-দিগন্তে যায় মৃত্যু সেখানে বানায় গেরস্থালি 
তা সেটা রাজবাড়ি হোক কিংবা কোনো প্রাচীন জীর্ণতা
সমস্ত শরীরে জোড়াতালি 
যেখানে যেমন ঠিক সেখানে তেমনি হয়ে থাকে 
কখনো ঝড়ের রাত্রে ডানা ভাঙা ঈগলের ছানা 
কখনো খেয়ার মাঝি ঠিক রাখে স্রোতের বৈঠাকে। 
জীবনযাপন তার এরকমই— যে-কোনো জীবনই তার প্রিয়
সুন্দরে যেমন তার সিংহাসন
রোগাভোগা শরীরেও পুরো রাজকীয়  
 
আসলে যেখানে মৃত্যু একটু জীবন পায় 
সেখানেই তার বাসভূমি 
সে থাকে হরিণে হরিণ আর বাঘের শরীরে বাঘ হয়ে
জীবন্ত গাছের দেহে গাছ লতার শরীরে লতা তার
করতলে অনন্ত আকাশ 
মানুষের দেহে মৃত্যু ঠিক মানুষের মতো 
আকৃতি এবং প্রকৃতিতে –
জীবনযাপনে তার নিশ্বাস প্রশ্বাস
 
অথচ মৃত্যুর কোনো ফোটো নেই কারোর অ্যালবামে
তার বর্ণ রামধনুর কল্পনা থেকেও বহু দূরে—
তবু মৃত্যু জন্ম নেয়- যে-কোনো জন্মের সাথে
জাতকের মৃত্যুও জন্মায় তারপর
একদিন মৃত্যু তার নিজেরই মৃত্যুর কাছে 
ফিরে আসে ঘুরে
 

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)