প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, February 13, 2025

নিরাকার যাত্রা | সুব্রত ভৌমিক

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
সুব্রত ভৌমিক
 
নিরাকার যাত্রা
 

অবশেষে ঘোমটা খুলে দিই,
ঘনঘোর আঁধার বেলা।
নদীপার গেয়ে যায়,
জোনাকির রঙে ঝিলমিল ঝিলমিল,
টানা হরতাল।

 
নবযৌবন ধরে,
কত কৃপণ মেয়ের ফুলছাপা দিন।
চলে অবিরাম বৈঠকের ধার বয়ে।
হ্যাঁ, ঠিক তাই—
রাস্তা, নদী, ট্রাম, বাস,
শেষপর্যন্ত হাসপাতাল,
যেখানে নিশ্ছিদ্র নিরাপত্তার
আড়ালে ঘুরে আসা প্রান্তীয় আত্মা।
 
দেখা, ঝর্না চলেছে—
আর নেই কোন অপযশ, ধু-ধু অবিকার।
ট্রেন লাইনের কলাপাতা,
আজো চলে নিরাকার।
 

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)