প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, February 13, 2025

কবিতাগুচ্ছ | অমরেন্দ্র চক্রবর্তী | কৈশোর কান্না

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
কবিতাগুচ্ছ | অমরেন্দ্র চক্রবর্তী | কৈশোর কান্না
অমরেন্দ্র চক্রবর্তী
 
কৈশোর কান্না
 

পৃথিবীতে এত যে খাবার,
গাছ ভরা ফল,
তবু কেন একজনও কেউ না খেয়ে মরে!

 
পৃথিবীতে এত যে নদী,
মিঠে জলের হ্রদ,
তবু কেন জলের তৃষ্ণায় একজনও কারও বুক ফাটে!
 
পৃথিবীতে এত যে মায়া
এত দয়া, দয়ার কবিতা, কথকতা
তবু কেন একজনও কেউ একা ঘরে একাই শুকোয়!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)