প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, February 12, 2025

বাঁচা | বিপুল রায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
বিপুল রায়
 
বাঁচা
 

অনেকখানি দুঃখের মধ্যে একটু সুখের কল্পনা
শুনছি যা, তার মধ্যে বেশিরভাগটাই জল্পনা
যা দিয়েছি তা খুবই কম, মুছে গেছে আলপনা
এভাবে বেঁচে থাকা হয়তো মোটেও মন্দ না

 
দূরের দিকে তাকিয়ে দেখি, দুঃসাহসিক আনাগোনা
তোমায় দেখি আড় চোখে, কেমন যেন আনমনা
সবুজ খেত হলুদ হলো, কীসের লোভে জাল বোনা
এভাবে বেঁচে থাকা হয়তো মোটেও মন্দ না। 
 
তোমার কাছে ধার নিয়েছি, ধার শুধব ভাবছি না
শোধ করলে আসবে কী আর, আর তোমায় পাব না
তোমায় আমি ফিরিয়ে দিই, দেওয়ায় আছে যন্ত্রণা
এভাবে বেঁচে থাকা হয়তো মোটেও মন্দ না। 
 

1 comment:

  1. চমৎকার লাগলো পড়ে

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)