প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, March 13, 2025

মনটা আজ বড্ড নোনতা | তড়িৎ চক্রবর্তী

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
তড়িৎ চক্রবর্তী
 
মনটা আজ বড্ড নোনতা
 
বুকে একরাশ পাথর জমেছে-
হয়েছে টিলা-
খানিকটা জরা একসাথে চামড়ায় মেখে নিয়ে-
নদী হয়ে যাওয়া স্তন-
ছোট কাঁচা রোদ্দুর তার নগ্ন পায়ে দোল খায়।
 
শরীরটা সুড়ঙ্গে-
দমচাপা অন্ধকারে ধূসর নেংটিটার খুটখাট শব্দ-
শ্যাওলার রঙে-
চাঁদের আলো পড়ে দালানের খড়ের চাল চুইয়ে-
নতুন করে শুরু হয় পাগলদের তিন নম্বর যুদ্ধ।
 
লেপ তোষকের ভিড়ে-
ঠান্ডা শরীর গরম করতে অনেক খুঁজেছি মানুষ-
রাবিশ কথাবার্তা-
পাখি খাঁচায় অভুক্ত থাকতে রাজি হবে কেন-
তাই বুকের ভিতর ঘাপটি মেরে বসে থাকা মনটা আজ বড্ড নোনতা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)