প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, March 13, 2025

রং যেন মোর মর্মে লাগে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন/রং/ছড়া/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | ছড়া
বিদ্যুৎ মিশ্র
 
রং যেন মোর মর্মে লাগে
 
ছেলে বুড়ো ছোকরা সবাই
ভিড় জমেছে খাসা
রঙের নেশায় পাগল সবাই
বাড়ছে ভালবাসা
 
মাঠ জুড়ে ওই শিমুল পলাশ
ফুল ফুটেছে গাছে
রাঙামাটির পথের মাঝে
ঠিকানা তার আছে
 
পাড়ার মাঝে রঙিন সাজে
করব যে খুব মস্তি
রঙ যেন মোর মর্মে লাগে’
গাইব সারা বস্তি
 
কে দূরে যায় আজ চেনা দায়
সবাই রঙিন লাগে
রঙের ছোঁয়া মর্মে আমার
পুলক নতুন জাগে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)