প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, March 13, 2025

কবিতাগুচ্ছ | তুষার রায় | গোধূলি

বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | গোধূলি
তুষার রায়
 
গোধূলি
 
কেই বা আগেতে ছিলো কেই বা পিছনে
এসব প্রশ্ন যতো অবাস্তব ভেবে
চির পাইনের সারি
পাতায় পাতায় শুনে হেসে ওঠে
 
হাওয়া, হাওয়া ওঠে ঘুলিয়ে উঠেছে লাল ধূলো
পূবের হাওয়ায় দূর ধান ক্ষেতে মহিষ ও গরুগুলো
এরকমই উজ্জ্বল বিকেলে ভাবে
খোল ভূষি খড় মাখা গন্ধের বাথান
 
অথবা সে গভীর দুপুরে নেমে গহীন সে ঝিলে
নাকি ভাসিয়ে আধো হাওয়া জলের মধ্যে নাকি
মহিষ দেখতে পায় গভীর মহিষ নাকি সেইখানে
ভূত, ভয় পেয়ে ছুটে চলে আসে,
ফিরে আসে গরু মোষ এই পথ
 
লাল ধূলো মিশে যায় মহিষের গায়ের রঙের
মতো গাঢ় সন্ধ্যায়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)