প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, March 13, 2025

প্রলয় | বিশ্বজিৎ সেনগুপ্ত

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
বিশ্বজিৎ সেনগুপ্ত
 
প্রলয়
 
নিরুত্তাপ প্রকৃতির বয়েই গেছে
আমাদের নির্বিচার বেনিয়ম আর স্বেছাচারে
 
খেয়ালি ঋতুকাল—
আষাঢ় বিনে বৃষ্টির লণ্ডভণ্ড করে দেওয়া দাপট
আর শীতহীন পৌষেও ঘেমে ওঠা শরীরে 
তবু সজাগহীন আমাদের নির্বিকার চলাফেরা!
 
ভাসিয়ে নিচ্ছে নির্ঘাত প্রলয়ের দিকে...
 
বেঁধে দেওয়া ডেসিবেল ভুলে 
সুদূর, অদূর থেকে ভেসে আসা গানে
কানের মাথা খাওয়া আমাদের কিম্ভূত উল্লাসে
প্রকৃতিও চুপিচুপি হাসে
 
প্রকৃত বোধের কাছে নতজানু হব
আর কবে!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)