প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, March 14, 2025

ফুল | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
ফুল
 
কিছু পণ্য দিশারী ফুল
রেখে এসেছি
কোথায়?  জানি না
হতে পারে পলাশ কিংবা
রডোডেনড্রন
শুধু স্মৃতি গন্ধময়
খুঁজে বেড়াই আবহ সন্ধ্যা
আর জোনাকির ফিকে আলো
পাহাড়ের গায়ে ঠিকরে পড়ে
সবুজ অন্ধকার
 
ইশ্‌, যদি ভালবাসতিস
ভোরের হাওয়ায়
ফুলের পাপড়ি দিকভ্রান্ত
হতো না
অব্যর্থ জায়গায় পৌঁছে যেত
ঠিক আলোর প্রতিশব্দে
 
তখন
একটি নীল খামের প্রতিধ্বনি
খুঁজে বেড়াচ্ছে চরাচরে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)