প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, March 14, 2025

কবিতাগুচ্ছ | তুষার রায় | চাবি

বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | চাবি
তুষার রায়
 
চাবি
 
প্রতিটি তালার কাছে আপন চাবির কথা ভাবি
প্রতিটি পাতায় যেন আশা করা মহৎ কবিতা
এভাবেই ভালোবাসা প্রতিটি পাথর ছুঁয়ে ছুঁয়ে
চালভূঁয়ে এরকমই মেনে যেতে যেতে তুমি
রহস্যের কোন গূঢ় কথা বলেছিলে তবু দেখি
প্রতিটি শিকল আজও অটুটই আছে, আর
প্রত্যেক বিকেল রোজ নিকেল কে মুছে দিন
ডুবে যায় সন্ধ্যার বাদামি আঁধারে দেখি
তখন বাঁ ধারে কিংবা ডানদিকে কোনো
দরোজা কি আছে কিনা ভাবতে ভাবতে আমি
প্রতিটি তালার কাছে আপন চাবির কথা ভাবি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)