প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 9, 2025

ঝড় | অজিত বৈরাগ্য

বাতায়ন/ঝড়/ছড়া/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | ছড়া
অজিত বৈরাগ্য
 
ঝড়

আকাশ ঘিরে মেঘ করেনি
            সূয্যি যায়নি পাঠে
অসময়ে ঝড় যে এল
            কোন বাতাসের সাথে।


চারদিকেতে হয়নি কালো
        গাছ ভাঙেনি বনে
ঝড় উঠেছে ক্ষণে ক্ষণে
        আমার ভাঙা মনে।

থামছে না যে ঝড়ের হাওয়া
        বইছে আমার বুকে
থেমে থেমে বজ্র বিদ্যুৎ
        উঠছে জেগে মনে।

হঠাৎ করে ঝড় যে এল
        ভাঙল সুখের ঘর
আপন জনে ছেড়ে গেল
        করল আমায় পর।
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)