বাতায়ন/ঝড়/ছড়া/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | ছড়া
অজিত
বৈরাগ্য
ঝড়
ঝড় | ছড়া
আকাশ ঘিরে মেঘ করেনি
সূয্যি যায়নি পাঠে
অসময়ে ঝড় যে এল
কোন বাতাসের সাথে।
থামছে না যে ঝড়ের হাওয়া
বইছে আমার বুকে
থেমে থেমে বজ্র বিদ্যুৎ
উঠছে জেগে মনে।
বইছে আমার বুকে
থেমে থেমে বজ্র বিদ্যুৎ
উঠছে জেগে মনে।
হঠাৎ করে ঝড় যে এল
ভাঙল সুখের ঘর
আপন জনে ছেড়ে গেল
করল আমায় পর।
ভাঙল সুখের ঘর
আপন জনে ছেড়ে গেল
করল আমায় পর।

বাহ
ReplyDelete