প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

সাইক্লোন | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/ঝড়/গল্পাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | গল্পাণু
সঙ্ঘমিত্রা দাস

সাইক্লোন

"সুবোধের আকুল প্রার্থনাঝড়টা আর একটু যেন দেরিতে আসে। তার বাবা আগে ঘরে ফিরুক।"


প্রবল সাইক্লোনের পূর্বাভাস। ক'দিন ধরে একটাই খবর কাগজের পাতায়, টিভিতে। আজ রাতেই আছড়ে পড়বে সাইক্লোন।

সোনারতরী আবাসনের দশতলায় ছোট্ট রত্নদীপ তাড়াতাড়ি ডিনার সেরে বক্স জানলায় অপেক্ষায়। তর আর সইছে না। কখন আসবে ঝড়? দেখবে হাওয়ায় কত জোরে গাছগুলো দোলে। সামনের উঁচূ বিল্ডিংটা বৃষ্টির ঝাপটায় আবছা হয়ে যায় কিনা? ঝড়টা আসতে বড়ো দেরি করছে যে।

সুন্দরবনের মাতলার চরে কুঁড়ে ঘরে আর এক বালক সুবোধ। মায়ের সাথে অধীর অপেক্ষায়। সকাল থেকে অনেক চেষ্টার পরে বাবাকে ফোনে পেয়েছে, রাত প্রায় এগারোটা। বাবা ফিরছে, ট্রলার ঘাটে ভিড়তে আর ঘন্টা খানেক। সুবোধের আকুল প্রার্থনা, ঝড়টা আর একটু যেন দেরিতে আসে। তার বাবা আগে ঘরে ফিরুক।

সমাপ্ত


1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)