প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

মিছিল | অম্লান রায় চৌধুরী

বাতায়ন/ঝড়/গল্পাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | গল্পাণু
অম্লান রায় চৌধুরী

মিছিল

"সেই অপেক্ষাতেই আছিকবে মিছিল বাধাকে চিনবে না। তাই খোঁজ সেই ঝড়ের। রোজ তাই কাঁপি, বড়ো এক ঝড় আসবে বলে।"


বাবার ঘাড়ে ছেলেসামনে মিছিল উদ্দাম গতিতে চোখ-মুখ গনগনে আঁচ। হঠাৎই ছেলের প্রশ্ন,
-এরা কোথায় যাচ্ছে?



বাবা চুপ থাকার পরে বলে,
-এদের লক্ষ্যস্থির নেই, শত্রু চেনা বাকি – তাই সেটাই লক্ষ্য যেখানে বাধা। ছেলে বলে,
-বাধা পাবে কেন?
বাবা বলে,
-বাধার আশাতেই তো মিছিল।
ছেলে বলে,
-এত কষ্ট না করে, মিছিলের আগেই ‘বাধা’র সাথে কথা বলা উচিত ছিল। হাঁটাটা বাঁচত।
বাবা বলে,
-সেই অপেক্ষাতেই আছি, কবে মিছিল বাধাকে চিনবে না। তাই খোঁজ সেই ঝড়ের। রোজ তাই কাঁপি, বড়ো এক ঝড় আসবে বলে।
 
সমাপ্ত

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)