বাতায়ন/ঝড়/কবিতাণু/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতাণু
সুমিতা চৌধুরী
গতানুগতিক
জীবন ও আরও তিন
গতানুগতিক
জীবন
তবুও নতুনকে
ঘিরে কত উন্মাদনা, কত আয়োজন,
আজ বদলে কাল
হলেই, সব
নিষ্প্রভ, অতিরঞ্জন।
আপোষটা
মুলতুবি থাক
জীবন ও
যাপনের সমান্তরাল পথে
বেহিসাবি আপোষটা বরং মুলতুবি থাক।
দেনাপাওনার কড়ির জটিল সমীকরণে
নাহয় ভাঁড়ার থেকে যা গেছে তা যাক।
সবটুকু পাওনা কুড়োতে গিয়ে চাই না
বেখেয়ালে কিছু অমূল্য পল বেবাক হারাক।
পরশপাথরের
খোঁজ
খ্যাপা খুঁজে ফেরে পরশপাথর
পাথর মেলে নামিদামি বিস্তর
পরশটা অধরাই থেকে যায়
পরশপাথর সে বুঝি ভোজবাজি হায়!
তবুও খ্যাপার অনন্ত খোঁজ
মন থেকে মনে রোজ
রঙিন চকমকি পাথরে কখনো পথ ধাঁধায়
মরীচিকা এ পৃথিবীর বুকে খ্যাপা শুধুই হেঁটে যায়...
জীবনের
ভ্রমণ পথে
এ
জীবনের ভ্রমণ পথে সবাই সফররত,
নিত্য
মাধুকরীতে জমে কতই অভিজ্ঞতার নুড়ি।
কিছু তার আঙুলের ফাঁক গলে ছড়িয়ে পড়ে পথেই,
কিছু
আজীবনের সম্পদ, শেষ
পাড়ানির কড়ি।
ঝড় | কবিতাণু
সুমিতা চৌধুরী
গতানুগতিক
চলে জীবন
কাল যা ছিল, আজও তাই।
ক্যালেন্ডারের
পাতা ওলটায়
মাস বছরের
সীমারেখায়।
বেহিসাবি আপোষটা বরং মুলতুবি থাক।
দেনাপাওনার কড়ির জটিল সমীকরণে
নাহয় ভাঁড়ার থেকে যা গেছে তা যাক।
সবটুকু পাওনা কুড়োতে গিয়ে চাই না
বেখেয়ালে কিছু অমূল্য পল বেবাক হারাক।
পাথর মেলে নামিদামি বিস্তর
পরশটা অধরাই থেকে যায়
পরশপাথর সে বুঝি ভোজবাজি হায়!
মন থেকে মনে রোজ
রঙিন চকমকি পাথরে কখনো পথ ধাঁধায়
মরীচিকা এ পৃথিবীর বুকে খ্যাপা শুধুই হেঁটে যায়...
কিছু তার আঙুলের ফাঁক গলে ছড়িয়ে পড়ে পথেই,

ভালো লাগল
ReplyDelete