প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

পিছুটান | বিপুল রায়

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
বিপুল রায়

পিছুটান

মনে ভাবি একা আমি, - নই একা আমি
বারবার পিছু ডাকে - দুই কাঠা জমি


বন্ধুর বাড়ি যাই, বহুদিন চিনি
তার কাছে বিনিময়ে গাছ কিছু কিনি

দুই কাঠা জমিতে দুই শত গাছ
পাঁচিল জড়িয়ে লতা, অপরূপ সাজ

পাতা ডাকে, ফুল ডাকে, হওয়া বয় মৃদু
গাছতলে বসে থেকে তাকে ভাবি শুধু
 
সে নেই যত ভাবি - সে কাছে আসে
গাছে গাছে ফিশফিশ, সে বসে পাশে
 
পাতা ঝরে, ফুল ঝরে, ঝরে পড়ে মায়া
দুজনা দুজনকে ঢাকি, ধার দিয়ে ছায়া
 
বন্ধুর বাগানের বুলবুলি দোয়েল
চুপি এসে দেখে যায়, হৃদয়ের খেল
 
দুজনা নিবিড় হই, চলে আলোচনা
দুজনা দুজনার মতো, নেই বনিবনা
 
দিন শেষ, রাত ঘেরে দুই কাঠা জমি
পাশাপাশি শুয়ে থাকি - তুমি আর আমি।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)