প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

অবস্থান | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
সঙ্ঘমিত্রা দাস

অবস্থান

কিছুটা পথ এগিয়েও ফিরে আসি,
পশ্চিম আকাশে ঘন মেঘের সম্ভাবনা
ঝোড়ো বাতাসে আবার সেই প্রদাহ
ফিরে আসি চেনা জানলার নীচে।


আশার চোখ দুটো ভিজে ঝাপসা হয়,
সাঁকোর মাঝেখানে দাঁড়ালে বুঝি
নিরন্তর অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে
বদলে যাচ্ছে যাপনের সব সমীকরণ,
তবু এক বুক আশা নিয়ে আগলে রাখি
কয়েক পাতা লেখা কবিতার খাতা।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)