প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

গতানুগতিক জীবন ও আরও তিন | সুমিতা চৌধুরী

বাতায়ন/ঝড়/কবিতাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতাণু
সুমিতা চৌধুরী

গতানুগতিক জীবন ও আরও তিন

গতানুগতিক জীবন

গতানুগতিক চলে জীবন
কাল যা ছিল, আজও তাই।
ক্যালেন্ডারের পাতা ওলটায়
মাস বছরের সীমারেখায়।


তবুও নতুনকে ঘিরে কত উন্মাদনা, কত আয়োজন,
আজ বদলে কাল হলেই, সব নিষ্প্রভ, অতিরঞ্জন।


আপোষটা মুলতুবি থাক
 
জীবন ও যাপনের সমান্তরাল পথে
বেহিসাবি আপোষটা বরং মুলতুবি থাক।
দেনাপাওনার কড়ির জটিল সমীকরণে
নাহয় ভাঁড়ার থেকে যা গেছে তা যাক
সবটুকু পাওনা কুড়োতে গিয়ে চাই না
বেখেয়ালে কিছু অমূল্য পল বেবাক হারাক।
 
 
পরশপাথরের খোঁজ 
 
খ্যাপা খুঁজে ফেরে পরশপাথর
পাথর মেলে নামিদামি বিস্তর
পরশটা অধরাই থেকে যায়
পরশপাথর সে বুঝি ভোজবাজি হায়!
 
তবুও খ্যাপার অনন্ত খোঁজ
মন থেকে মনে রোজ
রঙিন চকমকি পাথরে কখনো পথ ধাঁধায়
মরীচিকা এ পৃথিবীর বুকে খ্যাপা শুধুই হেঁটে যায়...
 
 
জীবনের ভ্রমণ পথে
 
 এ জীবনের ভ্রমণ পথে সবাই সফররত,
 নিত্য মাধুকরীতে জমে কতই অভিজ্ঞতার নুড়ি
কিছু তার আঙুলের ফাঁক গলে ছড়িয়ে পড়ে পথেই,
কিছু আজীবনের সম্পদ, শেষ পাড়ানির কড়ি।
 

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)